পাঁচ দেশে সংবাদ সেবা চালু করছে ফেসবুক

২৬ আগষ্ট, ২০২০ ০১:৪৭  
যুক্তরাষ্ট্রের পর এবার পাঁচ দেশে নিজেদের সংবাদ সেবা চালু করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মঙ্গলবার ফেসবুকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর রয়টার্স। ফেসবুক জানিয়েছে, আগামী মাসেই যুক্তরাজ্য, জার্মানী, ফ্রান্স, ভারত এবং ব্রাজিলে সেবাটি চালু করার পরিকল্পনা রয়েছে। গত বছর যুক্তরাষ্ট্রে প্রথম এই সেবাটি উদ্বোধন করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের স্থানীয় কয়েক হাজার সংবাদ মাধ্যমে পাশাপাশি কনটেন্টের জন্য প্রকাশক এবং দুই শতাধিক নিউজ আউটলেট থেকে অরিজিনাল সংবাদ সংগ্রহ ও প্রকাশ করছে ফেসবুক। বিশ্বব্যাপী বর্তমানে ফেসবুকের ২৭০ কোটি মাসিক ব্যবহারকারী রয়েছে। আর বর্তমানে প্লাটফর্মটি ভুয়া সংবাদ ও মিথ্যা তথ্য প্রতিরোধে কাজ করছে। বিশেষ করে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে ফেসবুক। ডিবিটেক/বিএমটি